Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৬৫ – এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন ।

১৯০৬ – হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।

১৯২৮ – স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৪৬ – প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৭৯৩ – প্রসিদ্ধ ভারতীয় মানবদরদি জমিদার রাণী রাসমণির জন্মদিন আজ।

১৮৮৯ – নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী এদিন জন্মান।

১৯০৭ -ভগৎ সিংহ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৯ -ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী ভারতরত্ন, লতা মঙ্গেশকর-এর জন্মদিন আজ।

১৯৮২ -ভারতীয় ক্রীড়াবিদ অভিনভ বিন্দ্রা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৮২ -ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর কাপুর-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৫ – ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর আজকের দিনে প্রয়াত হন।

১৯২৬ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব অনন্তহরি মিত্র-র প্রয়াণ দিবস আজ।

About Post Author