সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা খানিকটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বুধবার দেশের স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৫ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪২,৩৫৮। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৩২ জনের। তথ্য বলছে, তার মধ্যে ২২ জনই কেরলের বাসিন্দা। করোনায় এখনও পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৫৮৪ জন।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটি ৮৫ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?