সময় কলকাতা ডেস্কঃ সুখবর! ক্রমশ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে পজিটিভিটি রেট এবং মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, তাই উৎসবের মরশুমে প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। শুক্রবার যেই সংখ্যাটা ছিল ৪ হাজারেরও কম। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৩৮ হাজার ২৯০ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৮ হাজার ৬৫৮ জন।
অন্যদিকে রাজ্যের করোনা পরিসংখ্যানেও মিলেছে স্বস্তি। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। এক ধাক্কায় সংক্রমণ খানিকটা কমেছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,১৪,৫২৩। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৮ কোটি ৫৭০ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৬ লক্ষ ৩০ হাজার মানুষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতেও জোর দেওয়া হচ্ছে।
স্বস্তি! নিম্নমুখী করোনা গ্রাফ


More Stories
মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
ফিরেছে আতঙ্ক, করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর অস্তিত্ব মিললো ৮টি নমুনায়
মাথাচাড়া দিচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট জেএন.১, ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা