Home » নিম্নমুখী করোনা গ্রাফ

নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্ক: আজ মহা সপ্তমী। উৎসবের আনন্দে মাতোয়ারা বাঙালি। নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে শিউলির গন্ধ। কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৫ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ হাজার ৪৪৪ জন। আগের দিনের থেকে প্রায় এক হাজার কমেছে এই অ্যাকটিভ কেস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৬৭৩ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।

দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৭৫ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author