Home » সপ্তমীর দুপুরে কব্জি ডুবিয়ে খান কচি পাঁঠার ঝোল

সপ্তমীর দুপুরে কব্জি ডুবিয়ে খান কচি পাঁঠার ঝোল

সময় কলকাতা ডেস্ক: বাঙালিদের যে কোনও অনুষ্ঠান মানেই পাতে পড়বে পাঁঠার মাংস। আর সামান্য উপকরণেই বাজিমাৎ করতে বানিয়ে ফেলুন কচি পাঁঠার ঝোল।

উপকরণ

• কচি পাঁঠার মাংস
• পেঁয়াজ
• আদা বাটা
• রসুন বাটা
• গরম মশলা
• কুচনো টমেটো
• নুন স্বাদ মতো
• হলুদ
• লঙ্কার গুঁড়ো
• সরিষার তেল
• এলাচি দারচিনি লং অল্প করে
• তেজপাতা দুটো
• কাঁচালঙ্কা চারটে

পদ্ধতি

প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কাগুঁড়ো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। তারপর একটা প্রেসার কুকারে সরষে তেল দিয়ে লং, এলাচি, দারচিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। সেই তেলের মধ্যে দুটো পেঁয়াজ ভালো করে কেটে ভাজতে হবে।

পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলা মাখানো মাংস কড়াই-এর মধ্যে দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে কুকারের ঢাকনা খুলে ওপরে গরম মশলা ছড়িয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা দিতে হবে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচি পাঁঠার ঝোল।

About Post Author