সময় কলকাতা ডেস্কঃ ২ অক্টোবর, রবিবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মদিবস। ১৮৬৯ সালের এই দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। দেশজুড়ে এই দিনটি পালিত হয় ‘আন্তর্জাতিক অহিংসা দিবস’ হিসেবে। ব্রিটিশ শাসিত ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন ভারতের অহিংসার প্রতীক মহাত্মা গান্ধী।
ভারতে এবং বিশ্বজুড়ে মহাত্মা অর্থাৎ মহান আত্মা এবং বাপু নামে পরিচিত। ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
সারাজীবন যে কোন পরিস্থিতিতে অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন তিনি। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। একটি স্বয়ংসম্পূর্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল পরিধান করতেন যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন। জীবনের শেষলগ্নে ফলমূল আহার করতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের কারণে উপবাস থাকতেন দীর্ঘ সময়।
ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী প্রভাবশালী আধ্যাত্মিক নেতা এবং রাজনীতিবিদ হিসেবে অন্যতম ছিলেন মহাত্মা গান্ধী। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার নাম গান্ধীজি ।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি প্রার্থনা সভায় যাওয়ার পথে নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান তিনি।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও
বারাসাতের কাউন্সিলরের উদ্যোগে স্বামী বিবেকানন্দকে নতুন চোখে দেখা, ভাবনার নবউন্মেষ