Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ৩ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭৬ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব :

১৭৯১ – ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
১৯৪৫ – বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৭৮ – বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়।
১৯৮৯ – উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

 

১৮৭৭ – হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন-এর জন্মদিন আজ।
১৯২০ – প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু এদিন জন্মান।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :

১৯১৪ – ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী স্যার তারকনাথ পালিত আজকের দিনে প্রয়াত হন।
১৯৫২ – ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক এদিন প্রয়াত হন।
১৯২৩ – ব্রিটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৩ -সাহিত্যিক,সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী গোপাল হালদার এদিন প্রয়াত হন।
২০০১ – সংগীতসাধক বারীণ মজুমদার আজকের দিনে প্রয়াত হন।

About Post Author