রবিবাসরীয় গ্রন্থ আলোচনা
বিখ্যাত লেখক, বিখ্যাত গ্রন্থ
(পাঠকের চোখ – পর্ব ৪)
পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা :
আজ রবিবাসরীয় গ্রন্থ আলোচনায় থাকছে অতীন বন্দ্যোপাধ্যায়ের “নীলকণ্ঠ পাখির খোঁজে” ।
প্রথমেই বলে নেওয়া যাক,এই বই সম্পর্কে আবেগমাখা অনুভূতি ছাড়া উল্লেখ করার বিশেষ কিছুই নেই কারণ “নীলকণ্ঠ পাখির খোঁজে” পাঠক- পাঠিকাকে দিয়ে যায় এমন এক মুগ্ধতা যা লেখায় প্রকাশ করা যায় না, এই গ্রন্থ হৃদয়বোধের ।দেশভাগ নিয়ে লেখা এই উপন্যাস এক আশ্চর্য মানবিক দলিল । দেশভাগের পটভূমিতে এরকম মরমিয়া আখ্যান বাংলা ভাষায় আর দ্বিতীয়টি নেই, এমনটাই বলে থাকেন বিভিন্ন বিদগ্ধ পন্ডিত মানুষ । যাঁরা পড়েছেন তাঁরা হয়তো বলে উঠবেন , এই উপন্যাস বিশ্বসাহিত্যে অন্যতম সেরা হিসেবে স্থান পেতে পারে আপনগুণে । আর যাঁরা পড়েন নি তাঁদের উদ্দেশ্যে বলা যায় , ‘ পড়ে ফেলুন -আপনি নিজেই জানেন না আপনি কি হারাইতেছেন ! ‘

আলোচনা শেষ করার আগে উপন্যাস ছুঁয়ে যাই প্রিয় অংশ সামান্য উদ্ধৃত করে : ‘ ‘ আর এক নীলবর্ণ পাখি মাথার ওপর দেখছে , সোনা লিখছে , সুন্দর হস্তাক্ষরে , কত মায়ায় সে তার ভালোবাসার কথা লিখে যাচ্ছে । জ্যাঠামশাই উঠে এলে দেখতে পাবেন বাড়ি বলতে কিছু নেই , সবখালি , শূন্য খাঁ খাঁ করছে উঠান ….’ ‘ ……সোনা লিখে রেখে গেছে -জ্যাঠামশাই , আমরা হিন্দুস্থান চলিয়া গিয়াছি , ইতি সোনা । নিরুদ্দিষ্ট জ্যাঠামশাইর জন্য সে অর্জুন গাছের কাণ্ডে তাদের ঠিকানা রেখে গেল । ‘ ‘


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চলে গেলেন শংকর
প্রাণের অভাব নাকি বই বিক্রির রেকর্ড? বইমেলার প্রাপ্তি -অপ্রাপ্তি নিয়ে কী বলছেন লেখক-প্রকাশকরা?