সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে আপামর বাঙালি পাঠক চেনেন প্রকৃতিপ্রেমী লেখক হিসাবে। অনেকেই জানেন না প্রকৃতিপ্রেমী এমন এক গায়কের কথা যিনি সারা ভারতে অসামান্য সমাদৃত। মানুষ এও জানেন না তাঁর চরিত্রের এক আশ্চর্য দিকের কথা। তিনি গাছের সঙ্গে কথা বলতেন, তিনি গাছের আলাদা আলাদা নাম রেখেছিলেন। মানুষের চেয়ে গাছের সাথে বন্ধুত্ব ছিল তাঁর বেশি। আজ তাঁর জন্মদিন। ৯৭ তম জন্মদিনেও আজও সমান জনপ্রিয় প্রকৃতিপ্রেমী কিশোরকুমার।
বাইরে থেকে কিশোর কুমার কে দেখলে মনে হত তিনি উৎসব, হইচই এবং কোলাহল ভালোবাসেন। কিন্তু কিশোর কুমারের ঘনিষ্ঠ মহলের অনেকেই বলেছেন, আদতে বিষয়টা ছিল উল্টো। কিশোর কুমার নিজেকে লাইমলাইটের আড়ালে রাখতে পছন্দ করতেন এবং কিছুটা একাকী জীবন কাটাতেন। আরে এও বলেছেন কিশোর কুমার ছিলেন প্রকৃতিপ্রেমী এবং গাছকে ভীষণ ভালবাসতেন।। ১৯৮৫ সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে মানুষের চেয়ে গাছের সাথে বন্ধুত্ব করায় কোনো ভুল নেই। তিনি তাঁর বাগানের গাছপালার সাথে কথা বলতেন এবং তাদের আলাদা আলাদা নামও দিয়েছিলেন। শেষ ইচ্ছা এবং খণ্ডওয়ামুম্বইয়ের জাঁকজমকপূর্ণ জীবন কিশোর কুমারকে কখনো পুরোপুরি টানেনি, তাঁর মন পড়ে থাকত মধ্যপ্রদেশের জন্মস্থান খণ্ডওয়াতে। তিনি প্রায়ই বলতেন, সব ছেড়ে একদিন তিনি খণ্ডওয়াতে ফিরে যাবেন। তাঁর সেই ইচ্ছা জীবদ্দশায় পূরণ না হলেও, ১৯৮৭ সালে মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মৃতদেহ খণ্ডওয়াতে নিয়ে গিয়েই শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রকৃতির কোলেই জন্ম হয়েছিল গাছপ্রেমী কিশোর কুমারের, প্রকৃতির কোলেই চিরতরে অনন্ত যাত্রা করেছিলেন কিশোর কুমার। কিশোর কুমারের ৯৭ তম জন্মদিনে সময় কলকাতার তরফে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য।।


More Stories
শহীদ দিবসে স্মরণ : “ক্ষুদিরাম নিচে অদৃশ্য হইয়া গেল”
অজানা অলৌকিক রবীন্দ্রনাথ : গুরুদেবের প্রেতচর্চা
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ