Home » নবমীর সকালে হোয়াইট সস চিজ পাস্তা

নবমীর সকালে হোয়াইট সস চিজ পাস্তা

সময় কলকাতা ডেস্ক: নবমীর সকালে বাড়িতেই বানিয়ে ফেলুন হোয়াইট সস চিজ পাস্তা। আর গরম গরম পরিবেশন করুন।

উপকরণ

• পরিমাণ মতো পাস্তা
• সাদা সস
• মাখন
• ময়দা
• এক টেবিল চামচ গাজর কুচি
• এক টেবিল চামচ ক্যাপসিকাম কুচি
• এক টেবিল চামচ পেঁয়াজ কুচি
• এক কাপ দুধ
• স্লাইস চিজ ৩ পিস
• সামান্য গোলমরিচের গুড়ো
• স্বাদমতো লবণ

পদ্ধতি

প্রথমে একটি প্যানে ২ টেবিল চামচ মাখন নিয়ে ভালোভাবে গলিয়ে নিন। এবার তার মধ্যে ২ টেবিল চামচ ময়দা দিন এবং সেটি অল্প আঁচে ভালোভাবে নাড়াচাড়া দিন। ময়দা এবং মাখন ভালোভাবে রোস্ট হয়ে গেলে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিন। খেয়াল রাখবেন পুড়ে না যায়। এবার দুধের মধ্যে ৩ টি স্লাইসের পিস দিয়ে ভালোভাবে নেড়ে নিন। একটু ক্রিমী ভাব চলে এলে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আপনার ক্রিমী সাদা সস তৈরি।

About Post Author