Home » বিসর্জনের শোভাযাত্রায় নিষিদ্ধ ডিজে

বিসর্জনের শোভাযাত্রায় নিষিদ্ধ ডিজে

সময় কলকাতা ডেস্কঃ আনন্দের মাঝেও বিষাদের বার্তা। কিন্তু তবু মেনে নিতে হয় আজ বিজয়া দশমী। আবার আগামী বছরের জন্য অপেক্ষা। বিসর্জনের শোভাযাত্রায় এবার নিষিদ্ধ করা হয়েছে ডিজে। কোন পুজো কমিটি বিসর্জনের শোভাযাত্রায় যাতে ডিজে না বাজাতে পারে সেই কারণে কলকাতার ২৩৮টি গুরুত্বপূর্ণ জায়গায় নজর রাখবে পিকেটে থাকা পুলিশকর্মী ও আধিকারিকরা।

দশমীর সকাল থেকেই বিষাদের সুর। এখনও দশমীতে বিসর্জন দেওয়ার প্রথা মেনে আসছে কলকাতার বিশেষ কয়েকটি বারোয়ারি । এছাড়া প্রথা মেনে বাড়ির পুজোর প্রতিমা সাধারণত দশমীতে বিসর্জন দেওয়া হয়। তবে কলকাতার বেশিরভাগ বারোয়ারি পুজোর বিসর্জন হবে না দশমীতে। আজও দর্শনার্থীদের ভিড় থাকবে বড় মণ্ডপগুলিতে। কলকাতার বড় মণ্ডপগুলিতেও থাকবে পুলিশি ব্যবস্থা।

দশমীর দুপুর থেকেই জোরদার করা হয়েছে পুলিশি ব্যবস্থা। কলকাতার ৩৫টি ঘাটে থাকছে পাহাড়া। পানি ঘাট ছাড়া বাকি ৩৪টি ঘাটে প্রতিমা বিসর্জন হবে। ইতিমধ্যেই পুরসভার কর্তাদের সঙ্গে নিয়ে পুলিশকর্তারাও ঘাট পরিদর্শন করে সবকটি ঘাট পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, বিসর্জনের জন্য দক্ষিণ শহরতলি ও বেহালা অঞ্চলের মোট ৩৪টি পুকুর, সরোবর ও ঝিল শনাক্ত করা হয়েছে। সেগুলিতও থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। নিরাপত্তার জন্য গোয়ালিয়র ঘাট, আউট্রাম ঘাট ও নিমতলা ঘাটে থাকছে তিনটি পুলিশ ক্যাম্প। কলকাতা, হাওড়ার দিকের ঘাটগুলির আশপাশে নজর রাখবে কলকাতার জল পুলিশ।

About Post Author