সময় কলকাতা ডেস্কঃ বিজয়া মানে মিষ্টি মুখ। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ হয় সর্বত্র। এবার বিজয়া হোক একটু অন্যরকম। দশমীতে দিন নিজে হাতে মিষ্টি বানিয়ে চমকে দিন সবাইকে। বানাতে পারেন আপেল বরফি। দশমীর শুভেচ্ছা বিনিময়ে মিষ্টি মুখ হয়ে যাক আপেল সন্দেশের সঙ্গে। এই মিষ্টান্ন তৈরিতে কি কি প্রয়োজন দেখে নিন,
উপকরণ
আপেল কোরা (হাফ কাপ),
নারকেল কোরা (১ কাপ),
খেঁজুর (হাফ কাপ),
দুধ (হাফ কাপ),
এলাচ গুঁড়ো (পরিমাণ মতো),
ঘি (পরিমাণ মতো)
পদ্ধতি
প্রথমে অল্প আঁচে ননস্টিকের প্যান গরম করে তাতে আপেল কোরা, নারকেল কোরা ভালো করে মেশান। মিশে গেলে দিন খেঁজুর। মাখা মাখা হয়ে গেলে দিন দুধ ও সামান্য এলাচ। এভাবে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে তা ঘি মাখানো পাত্রে ঢেলে দিন। তারপর তা ঠান্ডা হতে দিন। বরফির আকারে গড়ে পরিবেশন করুন আপেল বরফি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার