সময় কলকাতা ডেস্ক: সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন বাটার চিকেন।
উপকরণ
বোনলেস চিকেন
টমেটো
পেঁয়াজ
লাল কাঁচা মরিচ ছয়টি,
শুকনা মরিচ
রসুন
আদা কুচি
এলাচ
জয়ত্রী, দারুচিনি
কাসুরি মেথি সামান্য,
চিনি, লবণ পরিমাণমতো,
মাখন
আদা বাটা
রসুন বাটা
ফ্রেশ ক্রিম
পাপরিকা
কাজুবাদাম বাটা
পদ্ধতি
কড়াইতে দুই টেবিল চামচ মাখন গরম করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা মরিচ, দারুচিনি, এলাচি, জয়ত্রী, কাসুরি মেথি একে একে দিয়ে পাঁচ মিনিট ভেজে নিন, এরমধ্যে দুই কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। কাজু বাটা, মরিচ গুঁড়ো, পাপরিকা টমেটোর মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, সামান্য মরিচ গুঁড়া, টক দই, লবণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার দুই টেবিল চামচ ময়দা মাখিয়ে নিন। প্যানে চার টেবিল চামচ মাখন গরম করে মাংস ভেজে নিয়ে টমেটোর মিশ্রণ ঢেলে দিন। তারপর ক্রিম দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে নিন। ব্যাস, একেবারে রেডি বাটার চিকেন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার