সময় কলকাতা ডেস্ক : বিগত কয়েক বছর আইএসএলে খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না বেঙ্গালুরু এফসি। কিন্তু এবছর তারা যে আইএসএলে ভালো কিছু করতে পারে তার ইঙ্গিত মিলেছিল ডুরান্ড কাপেই। প্রত্যাশা মতই আইএসএলে তাদের প্রথম খেলায় নর্থইস্ট ইউনাইটেড কে ১-০ গোলে হারিয়ে এবারের আইএসএল অভিযানের শুভ সূচনা ঘটাল বেঙ্গালুরু এফসি। ঘরের মাঠে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি ও নর্থইস্টের খেলা খুব উপভোগ্য না হলেও উত্তেজনার অভাব ছিল না। বেঙ্গালুরু এফ সির প্রাধান্য ছিল শনিবারের খেলায়। তবে পাহাড়ি দলটির ডিফেন্স ভেঙে গোল মুখ খুলতে পারেন নি সুনীল ছেত্রী বা রয় কৃষ্ণা। অবশেষে ৮৭ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন বেঙ্গালুরুর ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালান কোস্তা। অবশ্য এই গোলটি ছাড়াও ম্যাচে আরেকটি গোল হয়েছিল যা নাকচ করেন রেফারি । খেলার শেষ মুহূর্তে নর্থইস্ট ইউনাইটেড বেঙ্গালুরুর জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায় । এই বাতিল গোলকে নিয়েই খেলায় উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বেঙ্গালুরু এফসি।।
উত্তেজনার ম্যাচে বেঙ্গালুরু এফসির জয়


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?