Home » আবার কাঁথি থানায় সৌমেন্দু, কেন?

আবার কাঁথি থানায় সৌমেন্দু, কেন?

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবারের পর ফের সোমবার কাঁথি থানায় হাজিরা দিলেন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি পুরসভার তৎকালীন চেয়ারম্যান থাকাকালীন পথবাতি দুর্নীতি মামলায় তলব করেছে কাঁথি থানার পুলিশ। এদিন সকাল ১০টা নাগাদ কাঁথি থানাতে হাজির হন সৌমেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর সোমবার তাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করতে পারে কাঁথি থানার পুলিশ।

প্রসঙ্গত, কাঁথি পুরসভার দুবারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে পুরসভার বিরুদ্ধে। একাধিক মামলা দায়ের হয় কাঁথি থানায়। তারপরেই তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার শ্মশানে স্টল দুর্নীতি, সারদা দুর্নীতি, ত্রিপল চুরি মামলা সহ একাধিক মামলা দায়ের হয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। তদন্ত চলাকালীন কাঁথি থানার পুলিশ তাকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করলে আদালতের শরণাপন্ন হন সৌমেন্দু। দেশের সর্বোচ্চ আদালত তাকে রক্ষাকবচ দেওয়ায়, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু গ্রেফতার করতে পারবে না।

প্রসঙ্গত, একাধিকবার কাঁথি থানার পুলিশ তাকে তলব করাতেও থানায় হাজির হননি সৌমেন্দু অধিকারী। অবশেষে গত শুক্রবার কাঁথি থানায় হাজির হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। শুক্রবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এর পর সোমবারেও তাকে তলব করা হয় কাঁথি থানার পক্ষ থেকে। সেই তলবের পরিপ্রেক্ষিতে সোমবার কাঁথি থানায় হাজির হলেন সৌমেন্দু অধিকারী।

About Post Author