সময় কলকাতা ডেস্কঃ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে মানিক ভট্টাচার্যকে। বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলছে তার স্বাস্থ্য পরীক্ষা। জোকা ইএসআই হাসপাতালে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, স্বাস্থ্যপরীক্ষার পর তাকে পেশ করা হবে ব্যাংকশাল আদালতে। কারণ, পুজোর ছুটির জন্য বন্ধ রয়েছে ইডি বা সিবিআইয়ের বিশেষ আদালত। মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ইডি আধিকারিকরা।
উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছিল। রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যার ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি