সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল অক্ষয় কুমারের ‘রাম সেতু’ ছবির ট্রেলার। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ‘রাম সেতু’ ছবির ট্রেলার পোস্ট করেন অক্ষয় কুমার ক্যাপশনে লেখেন, ‘রাম সেতুর প্রথম ঝলক, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি আপনাদের ভাল লাগবে। ২৫ অক্টোবর, বিশ্বজুড়ে কেবলমাত্র প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। রহস্য, রোমাঞ্চ আর পৌরানিক কাহিনির গন্ধে ভরপুর এই ট্রেলার মুক্তির কিছুক্ষণের মধ্যেই দর্শকের মন ছুঁয়ে গিয়েছে।
অভিষেক শর্মা পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভরুচা ও সত্য দেবকে। চলতি বছরের ২৫ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। অ্যাকশন অ্যাডভেঞ্চার ও বিনোদনে ভরপুর ছবিটি। ছবির দৃশ্যায়নও একেবারে নতুন ধরনের হবে বলেই জানানো হয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘রাম সেতু’।

অন্যদিকে ‘রাম সেতু’র সঙ্গে একই দিনে অজয় দেবগন ও সিদ্ধার্থ মলহোত্রের ‘থ্যাঙ্ক গড’ ছবিটি মুক্তি পাবে। ‘রাম সেতু’ ছাড়াও অক্ষয় কুমারকে দেখা যাবে রাজ মেহতার ‘সেলফি’ ছবিতে। সঙ্গে ইমরান হাশমি, নুসরত ভারুচা ও ডায়না পেন্টিও রয়েছেন। এছাড়াও অক্ষয়ের হাতে দক্ষিণী ছবি ‘সুরারই পোট্রু’র হিন্দি রিমেক, আনন্দ এল. রাইয়ের ‘গোর্খা’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিও রয়েছে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?