সময় কলকাতা ডেস্কঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় । সাতসকালে কুদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন লাগে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ৪ টি ইঞ্জিন, পরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় পৌঁছয় মোট ১৫ টি ইঞ্জিন। ভয়াবহ আগুনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুনের আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন এলাকার বাসিন্দারা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। বড় গুদামে আগুন লাগায় আতঙ্কে স্থানীয়রা। যদিও গুদামটি ঘেরা জায়গায় হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কম ছিল।

অভিযোগ, ভোরবেলা আগুন লাগলেও ঘটনাস্থলে পৌঁছতে অনেকটা দেরি করেছে দমকল। আগুন দ্রুত গোটা গুদামে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে ভেঙে পড়ে প্রযোজনা সংস্থা গুদামের লোহার শেড তথা পাঁচিল। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, ক্যান সহ একাধিক জিনিস পুড়ে ছাই হয়ে যায়। এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সকালেই ঘটনাস্থলে যান মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ বিশ্বাস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। যদিও স্বস্তির খবর, গুদামের মধ্যে কেউ আটকে নেই। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!