সময় কলকাতা ডেস্কঃ মালবাজারে বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ির মালবাজারে। হড়পা বানে মৃত্যু হয় প্রচুর মানুষের । সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে সোমবার রাতে নিমতলা ঘাটে শবদেহ দাহ করতে গিয়ে সেলফি তোলার সময় গঙ্গায় ভেসে গেলেন তিন যুবক। মঙ্গলবার বহু তল্লাশির পর আহিরিটোলা ঘাট থেকে উদ্ধার করা হয় একজনের দেহ । উদ্ধার হওয়া ওই যুবকের নাম সন্তোষ সোনকার (৪৭)। বাকিদের খোঁজে তল্লাশি চললেও জোয়ারের কারণে বিকেল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে তল্লাশি অভিযান ।

সোমবার রাতে বেলেঘাটা থেকে নিমতলায় দেহ সৎকার করতে শ্মশানযাত্রীদের সঙ্গে গিয়েছিলেন ওই তিন যুবক। অভিযোগ, রাত ১১টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও কয়েকজন কিছুতেই উঠতে চাইছিলেন না। তাঁরা সেলফি তুলছিলেন। এমনকী ঘাটের কর্তব্যরত পুলিশ বাধা দিলেও তাঁদের কথা কানে তোলে নি তারা। এরপরই আচমকা বানের জলে ভেসে যান তাঁরা। সোমবার রাতে কোনওভাবে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনের খোঁজ মেলেনি। মঙ্গলবার সকালে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজ, নিমতলা ঘাট থেকে কিছু দূরে আহিরিটোলা ঘাটে উদ্ধার হয় একজনের দেহ।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন