Home » ওজন কমাতে চান? কি করবেন দেখে নিন

ওজন কমাতে চান? কি করবেন দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: শরীরে বাড়তি চর্বি জমেছে ? ওজন কমানোর জন্য আমরা কত কিছুই না করি। কেউ জিমে করেন, কেউ খেলাধুলা করেন, খাওয়া দাওয়ার পরিমাণ কমিয়ে অনেক রকম কসরাত করতে হয় ওজন কমানোর জন্য। তবে তিনবেলা পরিমাণ মতো খেয়ে এবং ঘাম ঝরানো শরীরচর্চা না করেও ওজন কমানো সম্ভব।

গবেষণায় দেখা গেছে যে, গ্রিন টি-তে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ওজন ঠিক রাখতে সাহায্য করে। প্রতিদিন চার কাপ গ্রিন টি খেতে পারেন,তাহলে প্রতি সপ্তাহে অতিরিক্ত ৪০০ ক্যালোরি পর্যন্ত ক্ষয় করা সম্ভব। তাই প্রতিদিন গ্রিন টি অবশ্যই পান করুন।

প্রচুর পরিমাণে জল পান করুন। আমাদের শরীরে যথেষ্ট জলের প্রয়োজনীয়তা রয়েছে। প্রতিদিন অন্তত ৭-৮ গ্লাস জল খেতে পারলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে এবং ওজনও থাকবে নিয়ন্ত্রণে।

পর্যাপ্ত জল হজমে সাহায্য করে। আমরা যখন কাজ করি তখন ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে ঘামের পাশাপাশি চর্বিও খরচ হয়। প্রচুর পরিমাণ জল পান করলে বার বার খিদেও বোধ হয় না। এছাড়াও জল পান করার মাধ্যমে বিপাকে উন্নতি হবে। ফলে শরীরে বাড়তি মেদও জমবে না।

About Post Author