সময় কলকাতা ডেস্কঃ প্রকাশ্যে ‘দৃশ্যম টু-র জনপ্রিয় অভিনেতা অক্ষয় খন্নার ফার্স্ট লুক। ছবির পরিচালক অভিষেক পাঠক নেট দুনিয়ায় অক্ষয় খন্নার লুক প্রকাশ্যে এনেছেন। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। চলতি বছর ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
কিছুদিন আগেই অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম টু’-এর টিজার শেয়ার করে লিখেছিলেন, ‘২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।এর আগে ২০১৫ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। সে সময় দর্শকদের বেশ নজর কেড়েছিল এই ছবির প্রথম ভাগ। ‘দৃশ্যম ২’ ছবিতে দেখা যাবে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্তকে। এই ছবিতে অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে।

‘দৃশ্যম’ ছবিটি দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তাই এবার ‘দৃশ্যম টু’ –এর সিক্যুয়েলকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দেন। কমেন্টে তাদের উচ্ছ্বাস চোখে পড়ে। জানা যাচ্ছে, আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে এই ছবির প্রচার।
শীঘ্রই একাধিক ছবিতে দেখা যাবে অজয় দেবগনকে। সম্প্রতি মুক্তি পাবে ‘থ্যাঙ্ক গড’ ছবিটি। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। ‘থ্যাঙ্ক গড’ ছবিতে চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?