Home » নতুন প্ল্যান লঞ্চের ঘোষণা নেটফ্লিক্সের

নতুন প্ল্যান লঞ্চের ঘোষণা নেটফ্লিক্সের

সময় কলকাতা ডেস্কঃ নতুন প্ল্যান লঞ্চের ঘোষণা করল নেটফ্লিক্স। এবার থেকে ইউটিউবের মত বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। আপাতত ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন,ইউনাইটেড কিংডম,অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি।

নেটফ্লিক্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যানের দাম প্রায় ৫৭০ টাকা। ইউনাইটেড কিংডমে নেটফ্লিক্স গ্রাহকদের বেসিক প্ল্যান উইথ অ্যাড রিচার্জ করতে হবে প্রায় ৪০০ টাকা। এছাড়াও কানাডায় এই প্ল্যানে প্রায় ৩৬০ টাকা খরচ হবে। জানা গিয়েছে,আগামী ৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করবে নেটফ্লিক্স। অন্যদিকে দিকে ১ নভেম্বর থেকেই কানাডা ও মেক্সিকোতে এই প্ল্যান শুরু হয়ে যাবে। যদিও ভারতে এই প্ল্যান কবে লঞ্চ হবে,সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

সূত্রের কগবর, সস্তার এই প্ল্যানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখানো হবে। যদিও পার্সোনালাইজড ইউজার এক্সপেরিয়েন্স, কানেকটেড ডিভাইসের সংখ্যা, কনটেন্ট ও বাতিলের উপায়ে বেসিক প্ল্যান ও বিজ্ঞাপন সহ বেসিন প্ল্যানে কোন পার্থক্য থাকছে না। নভেম্বর মাস থেকেই ১২টি দেশের নেটফ্লিক্স গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞাপন সহ বেসিক প্ল্যানে ভিডিয়ো স্ট্রিমের সময় প্রতি ঘণ্টায় ৪-৫ মিনিট বিজ্ঞাপন দেখতে হবে।

তবে, নতুন প্ল্যান লঞ্চ হলেও বর্তমানে রিচার্জ প্ল্যানে কোন বদল করছে না মার্কিন স্ট্রিমিং সংস্থাটি। আপনি নেটফ্লিক্স ওয়েবসাইটে লগ ইন করে সব প্ল্যান সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারবেন।

About Post Author