সময় কলকাতা ডেস্ক : কেরালা ব্লাস্টার্সকে কোচিতে তাদের ঘরের মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত করল এটিকে মোহনবাগান। একাই তিনটি গোল করলেন এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতোস। প্রথমে কেরালা ব্লাস্টার্স গোল করলেও দ্রুত সমতায় ফেরে এটিকে মোহনবাগান। প্রথমার্ধের শেষে মোহনবাগান ২-১ গোলে এগিয়ে ছিল। উল্লেখ্য, কেরালা ব্লাস্টার্স তাদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছিল। প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়লেও আবার জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগানের বড় জয়


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে