সময় কলকাতা ডেস্কঃ ১৭ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। মঙ্গলবারও সকালেও জারি বিক্ষোভ। রাতভর সল্টলেকে এপিসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের পর আমরণ অনশন শুরু করলেন চাকরিপ্রার্থীরা। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। ১০ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবস্থান না তুললে বলপ্রয়োগ করা হবে। তবুও বদলায়নি পরিস্থিতি। বরং আন্দোলন আরও জোরদার হয়েছে। ‘ডু অর ডাই’ এই পন্থাতেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই এই গ্রেপ্তার হয়েছেন পার্থ-মানিক-সুবীরেশ-কল্যাণময়রা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে জেরবার রাজ্য সরকার।

সোমবার করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এপিসি ভবন পর্যন্ত অভিযানে নামেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা চাকরি প্রার্থীরা। তাঁদের একটাই দাবি, চাকরি দিতে হবে। আদালতে মামলা হচ্ছে, রায় হচ্ছে। চাকরিও পেয়েছেন অনেকে। তবে অনেকেই এখনও চাকরি পাননি। দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ অভিযানে নামেন তাঁরা। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মিছিল এপিসি ভবনের দিকে এগোতেই পথ আটকায় বিধাননগর পুলিশ। চাকরিপ্রার্থীরা পুলিসি বাধা পার করে এগোনোর চেষ্টা করেন। সেই সময় পুলিশ ও চাকরি প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অনেকেই অসুস্থ হয়ে পড়েন।গরম ও ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান অনেক আন্দোলনকারী। ধীরে ধীরে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ ।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু