সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়ির মালবাজার আদর্শ বিদ্যালয় স্কুলে তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ শুরু হবে সেই সভা।
সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল নদীতে হড়পা বানের দুর্ঘটনার পরই এই প্রথম উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে গিয়ে তিনি সোজা বাগডোগরা থেকে মালবাজারে পৌঁছান। মাল বাজারে দশমীর দিন হড়পা বানে যারা প্রাণ হারিয়েছেন তাদের ৬ জনের বাড়িতে যান তিনি। মুখ্যমন্ত্রী পৌঁছে মৃতদের প্রতি শ্রদ্ধা জানান। হড়পা বানে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করার কাজে যারা হাত বাড়িয়েছিলেন, যেমন প্রশাসন থেকে শুরু করে এসডিও এবং লোকাল থানা তাদেরকে তিনি ধন্যবাদ জানান। আগামীকাল মঙ্গলবার প্রশাসনিক দপ্তরে তাদেরকে ডাকা হয়েছে।

উল্লেখ্য, দশমীর দিন জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল আট জনের। তবে, সেই পরিস্থিতিতেই নিজেদের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে এনডিআরএফের সঙ্গে উদ্ধারে নেমেছিলেন অনেক স্থানীয় যুবকও। শিরোনামে এসেছিল দারা সিং, মানিক, মহম্মদদের নাম। জেলা সফরে যাওয়ার পরেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানিকদের মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে। মঙ্গলবার সরকারি বৈঠকে ডেকে মানিক, মহম্মদদের কি সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? না কি রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান ও আর্থিক পুরস্কার দেওয়া হতে পারে মানিকদের। এ নিয়ে কৌতূহল তুঙ্গে।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু