সময় কলকাতা ডেস্ক: সামনেই দীপাবলি, আলোর উৎসব। উৎসব মানেই মিষ্টি মুখ। এবারে মিষ্টি মুখ করুন ছানার পায়েস দিয়ে
উপকরণ
ছানা- ১০০ গ্রাম
ক্ষীর- ৫০ গ্রাম
দুধ- ৩০০ গ্রাম
চিনি- ৩০ গ্রাম
কন্ডেনসড মিল্ক- ৫০ গ্রাম
পেস্তা
কাজুবাদাম
জাফরান
পদ্ধতি
প্রথমে দুধ গরম করে তাতে গোলাপ জল, চিনি, কন্ডেনসড মিল্ক আর গোলাপ জল মিশিয়ে মিনিট পাঁচেক নাড়ুন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে তাতে ক্ষীর ও ছানা ভালো করে মিশিয়ে নিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ছোট ছোট বাটিতে ঢালুন। এরপর এর উপরে পেস্তা, কাজুর কুচি ও জাফরান ছড়িয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন সুস্বাদু ছানার পায়েস।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার