Home » ভয়াবহ বাস দুর্ঘটনা মধ্যপ্রদেশে মৃত ১৫,আহত৪০

ভয়াবহ বাস দুর্ঘটনা মধ্যপ্রদেশে মৃত ১৫,আহত৪০

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। প্রাণ গেল অন্তত ১৬ জনের। আহত ৪০ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাসটি হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশের গোরক্ষপুরের দিকে যাচ্ছিল। এরপর এদিন রাত সাড়ে ১১টা নাগাদ মধ্যপ্রদেশের রেওয়াতে জাতীয় সড়কের উপর একটি ট্রেলারের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। যার জেরে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উলটে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসের যাত্রীরা অধিকাংশই দীপাবলিতে বাড়িতে ফিরছিলেন বলেই সূত্রের খবর।

তবে দুর্ঘটনার কারণ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নিহতরা হায়দরাবাদে দিনমজুরের কাজ করতেন। বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

About Post Author