Home » ডেঙ্গি আক্রান্ত সলমান খান 

ডেঙ্গি আক্রান্ত সলমান খান 

সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমান খান। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন ভাইজান। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, সলমনের নতুন ছবি কিসি কা ভাই, কিসি কা জান, ছবির শুটিং। সূত্রের খবর,আগামী কয়েক সপ্তাহ তাঁর পরিবর্তে বিগ বস ১৬ -এর সঞ্চালনার দায়িত্ব সামলাবেন করণ জোহর। এর আগেও বিগ বস ওটিটি -র প্রথম সিজনের সঞ্চালনা করেছেন করণ। তাই সফলভাবে এই শো চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। জানা গিয়েছে,এই কাজের জন্য করণ জোহরকে মোটা টাকার পারিশ্রমিক অফার করা হয়েছে।

সূত্রের খবর, গত ৫ দিন ধরেই জ্বরে ভুগছেন সলমন খান। এই মুহূর্তে চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। যতদিন না পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হচ্ছেন,ততদিন বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর।

১ অক্টোবর থেকে শুরু হয়েছে বিগ বসের নয়া সিজন। এই সিজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান। এবার শোটি সাজানো হয়েছে অ্যাকোয়া থিমে। গত বছর জঙ্গল থিমকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই শো। ’বিগ বস ১৬’ সঞ্চালনা করার জন্য পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন সলমন খান। জানা গিয়েছে, গত সিজনে বিগ বস হোস্ট করার জন্য ৩৫০ কোটি টাকা নিয়েছিলেন ভাইজান।

About Post Author