সময় কলকাতা ডেস্কঃ “পথের পাঁচালী” যে বাংলা তথা ভারতীয় সিনেমার এক মাইলস্টোন তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। আর “পথের পাঁচালী’ চলচ্চিত্রর মাধ্যমে বাংলা সিনেমার মুকুটে জুড়ল নয়া পালক। সত্যজিৎ রায় নির্মিত “পথের পাঁচালি”ছবিটিকে সর্বকালের সেরা ভারতীয় ছবির সম্মান দিল ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস ।

আরও পড়ুন :প্রকাশ্যে ‘পদাতিক’ ছবির অভিনেতাদের ফার্স্ট লুক
ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক-এর পক্ষ থেকে একটি নির্বাচন করা হয়েছিল। এই নির্বাচনে অংশ নিয়েছিলেন ৩০ জন। সেই নির্বাচন থেকেই বেছে নেওয়া হয়েছে ভারতের সেরা ১০ ঐতিহাসিক ছবিকে। আর এই তালিকায় প্রথম স্থানেই নাম রয়েছে ‘পথের পাঁচালি’ ছবিটির। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা প্রথম ছবি এটি। ১৯২৯ সালে লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালি তৈরি করেন সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে তৈরি হয়েছিল এই ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন ঊমা দাশগুপ্ত, পিনাকী সেনগুপ্ত, সুবীর বন্দ্যোপাধ্যায়, কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায় ও চুনীবালা দেবী। অপু ট্রিলজির প্রথম অংশ ছিল ‘পথের পাঁচালি’। এরপর অপুর জীবনী নিয়ে ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ নামের আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়।
অপরদিকে এই তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে আরও একটি বাংলা ছবি ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে এই ছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। এছাড়াও ভারতের সেরা ১০ ঐতিহাসিক ছবির তালিকায় তৃতীয় স্থানে নাম রয়েছে মৃণাল সেন পরিচালিত ‘ভুবন সোম’ ছবিটি। এই সিনেমা প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে। মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত ও সুহাসিনী মূলে। অন্যদিকে এই তালিকার সপ্তম স্থান সত্যজিৎ রায় পরিচালিত ‘চারুলতা’ ছবিটির নাম রয়েছে। এই ছবিতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় ও শৈলেন মুখোপাধ্যায়।


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?