সময় কলকাতা ডেস্কঃ জেলার পুজোগুলির সঙ্গে টক্কর দিতে কোন অংশে কম নেই উত্তর ২৪ পরগণার হেলেঞ্চা। নজরকাড়া পুজোগুলির মধ্যে নিজেদের স্থান বজায় রেখেছে হেলেঞ্চার রামকৃষ্ণ স্মৃতি সংঘ।

একটা সময় রাজতন্ত্র চলত এ দেশে। রাজারাজরাদের সেই আমলে রাজবাড়িগুলিও ছিল দেখার মতো। কিন্তু এখন রাজতন্ত্র নেই। রাজা রাজরাও নেই। পড়ে আছে কিছু ভগ্নপ্রায় প্রাচীন রাজবাড়ী। এবারে হেলেঞ্চার রামকৃষ্ণ স্মৃতি সংঘের কালীপুজোর মন্ডপ সজ্জায় উঠে এসেছে প্রাচীন রাজবাড়ীর ছবি। প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ । রয়েছে ছোট ছোট কারুকার্য যা দেখার মত। সেই সময় রাজাকে পাখার বাতাস দেওয়া হত। সেই পাখা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। রামকৃষ্ণ স্মৃতি সংঘের পুজোর পাশাপাশি বিশেষ আকর্ষণ হল বিশাল বড় মাঠ জুড়ে মেলা।

এই মন্ডপে আসলে দর্শনার্থীরা ফিরে যাবেন অতি প্রাচীন যুগে রাজ-রাজরাদের আমলে । এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এই মন্ডপের চারপাশে। পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জাতেও রয়েছে বিশেষ অভিনবত্ব। পুজো মণ্ডপে দর্শনার্থীদের জন্য সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা র রামকৃষ্ণ স্মৃতি সংঘের কালীপুজোর মণ্ডপে ফুটে উঠেছে প্রাচীন রাজবাড়ীর ছোঁয়া। আর এই পুজোমণ্ডপ দেখার জন্য উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।


More Stories
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়