Home » ভাইদের জন্য ভালোবাসার রসমালাই

ভাইদের জন্য ভালোবাসার রসমালাই

সময় কলকাতা ডেস্ক: মিষ্টির মধ্যে রসমালাইয়ের বিকল্প নেই। এবারে ভাইফোঁটা উপলক্ষে ভাইদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন রসমালাই। আর প্রাণভরে ভাইকে খাওয়ান

উপকরণ

• ১ কাপ গুঁড়ো দুধ
• ৩টি ডিম
• এক-চতুর্থাংশ কাপ বেকিং পাউডার
• ১ কেজি দুধ
• আধ কাপ চিনি
• ছোট এলাচ অল্প
• কাজু বাদাম ও পেস্তাবাদাম প্রয়োজনমতো

পদ্ধতি

একটি বাটিতে গুঁড়ো দুধ, ডিম ও বেকিং পাউডার মেশান। মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট আলাদা রাখুন। এরপর মিশ্রণগুলো থেকে ছোট মার্বেলের মতো বল তৈরি করুন হাতের তালুতে। এবার একটি পাত্রে দুধ ফুটিয়ে সবুজ এলাচ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ মিশে গেলে মার্বেলের মতো বলগুলো ছেড়ে দিন এবং অল্প আঁচে ৫-৭ মিনিট রাখুন। তারপর কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন রসমালাই।

About Post Author