Home » প্রাণভরে ভাইকে খাওয়ান চকলেট প্যাঁড়া

প্রাণভরে ভাইকে খাওয়ান চকলেট প্যাঁড়া

সময় কলকাতা ডেস্ক: এবারে ভাইফোঁটা উপলক্ষে ভাইদের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন চকলেট প্যাঁড়া। আর প্রাণভরে ভাইকে খাওয়ান

উপকরণ

সুজি এক কাপ
গুড়ো দুধ এক কাপ
গুঁড়া চিনি এক কাপ
ঘি দুই টেবিল চামচ
দুই টেবিল চামচ কোকো পাউডার
কাজু, পেস্তা

কড়াইয়ে শুকনো খোলায় সুজি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি, কোকো পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে নাড়াচাড়া করুন, যাতে চিনি গলে যায় এবং খুব সুন্দর করে প্যান থেকে উঠে আসে, তারপর কাজু, পেস্তা দিয়ে আরো খানিক নাড়াচাড়া করুন ফ্রাইং প্যান থেকে নামিয়ে গোল গোল আকারের আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে সাজিয়ে ভাইকে পরিবেশন করতে পারেন চকলেট প্যাঁড়া।

About Post Author