সময় কলকাতা ডেস্কঃ প্রতিটি মানুষেরই ডাল খাওয়া উচিত। কেননা ডাল খেলে শরীরে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায়। শরীরও ভালো থাকে। কম দামে অত্যন্ত পুষ্টিকর খাবার হল ডাল। তবে সব ডালের মধ্যে মসুর ডাল খুবই উপকারী। যারা প্রাণীজ প্রোটিন খেতে চান না, তাঁদের জন্য দারুণ খাবার হল মসুর ডাল। এই ডাল আপনার প্রোটিনের চাহিদা মিটিয়ে দিতে পারে। বিশেষত, পুরুষ শরীরের জন্য উপকারী হল মসুর ডাল। পুরুষের ফার্টিলিটি বাড়িয়ে দিতে পারে এই ডাল। এমনকী পুরুষের শরীরে অনেক সমস্যাও কমায়। যেমন-
পুরুষের দুর্বলতা দূর করে
মসুর ডাল খেলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পৌঁছয়। এমনকী শরীরে রক্তের ঘাটতি মেটাতেও দারুণ কার্যকরী এই ডাল। তাই সারাদিনের কাজের পর দুর্বলতা দূর করতে আপনি মসুর ডাল খেতে পারেন।
স্পার্মের গুণগত মান বাড়ায়
পুরুষের নানা বদভ্যাসের কারণে স্পার্মের মান কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে মসুর ডাল খেলে স্পার্মের মান বেড়ে যায়। ফলে শরীর সুস্থ থাকে। এমনকী পুরুষ ফার্টিলিটি বাড়াতেও দারুণ সাহায্য করে এই ডাল।
ত্বকের রোগ দূর করে
সারাদিন রোদে ঘুরে কাজ করার পর বেশিরভাগ পুরুষেরই ট্যানের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আপনি মুখে ও ত্বকে এই ডাল ফেসপ্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। এতে মুখে জেল্লা ফেরে। এমনকী ত্বকের বহু সমস্যাও দূর হয়ে যায়।


More Stories
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
সিআইডি অবিলম্বে অভিষেককে গ্রেফতার করতে চায়, অন্তরায় হাইকোর্টের নির্দেশ
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০