সময় কলকাতা ডেস্কঃ সানমার্গ চিট ফান্ড মামলায় রাজু সাহানি ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাতে গ্রেফতার করে সিবিআই। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে দুর্গাপুরের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় সিং-কে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বয়ানে অসঙ্গতি মেলায় রাতেই গ্রেফতার করা হয় রাজু সাহানির ঘনিষ্ঠকে। এই নিয়ে বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় তৃণমূল পুরপ্রধান রাজু সাহানি-সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। এঁদের মধ্যে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় এখন জামিনে মুক্ত।
বুধবার রাজু সাহানি ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই। সঞ্জস সিংহের একাধিক ব্যবসায় এই চিট ফান্ড সংস্থার যোগ থাকার খবর মিলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও একাধিক নাম উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সানমার্গ চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ । এছাড়াও তার নামে পাওয়া যায় কয়েকটি রিসর্ট। এমনকী থাইল্যান্ডেও তার ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। কিন্তু কোথা থেকে ৮০ লক্ষ টাকা পেলেন রাজু, তা জানতে চেষ্টা করছে সিবিআই। রাজুর যাবতীয় সম্পত্তির হদিশও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান