সময় কলকাতা ডেস্ক: অনুষ্ঠান বাড়ির মতোই প্লাস্টিক চাটনি এখন বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আপনিও। দেখে নিন রেসিপি
উপকরণ
কাঁচা পেঁপে
দুটি পাতিলেবু পরিমাণমতো
চিনি বেশ অনেকটা পরিমাণ
কাজু, কিশমিশ পরিমাণমতো
পদ্ধতি
প্রথমে পেঁপেকে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে অথবা কুরে নিতে হবে। পেঁপেকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন, এরপর কড়াইতে পেঁপের সঙ্গে খুব ভালো করে চিনি মাখিয়ে ভালো করেই চিনির রসে পেঁপেকে এর মধ্যে দিতে হবে। তারপর মুঠো ভরে কাজু, কিশমিশ দিয়ে দিতে হবে। যদি প্রয়োজন মনে করেন এক চিমটে হলুদ দিতে পারেন। পেঁপে, চিনির রসে ভালো করে মজলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ওপরে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে পারেন বিয়ে বাড়ি স্টাইলে ‘প্লাস্টিক চাটনি।’


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার