সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০১তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৯২ – ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।
১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।
১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৬ – যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৭ – ভগিনী নিবেদিতা,অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা এদিন জন্মান।
১৯৫৫ – মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটস-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে আজকের দিনে প্রয়াত হন।
১৯০০ – ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদকের প্রয়াণ দিবস আজ।
১৯৩৭ – ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০০২ – অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি