Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০২তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৫১ – রাধাকান্ত দেব ও দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে কলকাতায় ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ – কনস্টানটিনোপল চুক্তি অনুযায়ী সুয়েজ খাল অবরোধ মুক্ত হয়।

১৮৮৯ – ব্রিটিশ দক্ষিণ আফ্রিকা কোম্পানি কার্যক্রমের সনদপত্র পায়।

১৯২০ – ভারতের জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড়ে প্রতিষ্ঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯১১ – অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪১ – মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধার জন্মদিন আজ।

১৯৮১ – রীমা সেন, ভারতীয় অভিনেত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১০ – কালীপ্রসন্ন ঘোষ,বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী আজকের দিনে প্রয়াত হন।

১৯১১ – জোসেফ পুলিৎজার, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রকাশক, আইনজীবী ও রাজনীতিকের প্রয়াণ দিবস আজ।

১৯৮৮ – কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক এদিন প্রয়াত হন।

About Post Author