Home » ছিনতাইকারীকে ধরতে গিয়ে কাটা গেল হাত উত্তরপাড়ার বাসিন্দার

ছিনতাইকারীকে ধরতে গিয়ে কাটা গেল হাত উত্তরপাড়ার বাসিন্দার

সময় কলকাতা ডেস্কঃ ট্রেনে স্ত্রীর ব্যাগ নিয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। সেই ব্যাগ ফিরে পেতে চোরের পিছু ধাওয়া করতে গিয়ে অল্পের জন্য প্রানে বেঁচেছেন উত্তরপাড়ার মাখলার বাসিন্দা তাপস মণ্ডল। তবে খুইয়েছেন একটি হাত।

গত ২৩ তারিখ দার্জিলিং, গ্যাংটক বেরিয়ে সপরিবারে ফিরছিলেন তাপস মন্ডল। ভোরবেলায় বর্ধমানে নেমে ডাউন বর্ধমান লোকাল ধরেন । সারে চারটে নাগাদ মগড়া স্টেশনে তাপস বাবুর স্ত্রীর ব্যাগ নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে পালায় এক দুষ্কৃতী। তার পিছু ধাওয়া করতে প্লাটফর্মে নামতে যান তাপসবাবু। ঘুম চোখে বুঝতে পারেননি ট্রেন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেন থেকে পরে যান তিনি। ডান হাত কেটে যায় তার।  এই অবস্থায় বেশ কিছুক্ষন অজ্ঞান হয়ে পরে থাকেন রেল লাইনে। পরে জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতাল তারপর সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখান থেকে এস এস কে এম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।কাটা হাত নিয়ে হাসপাতালে ঘুরলেও জোরা লাগেনি কাটা হাত।

ঘটনার পর ব্যান্ডেল জিআরপি থানায় যোগাযোগ করেন তাপসবাবুর পরিবার। ট্রেনের ভিতর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতালি দেবী। তার ব্যাগ ছিনতাই না হলে হয়তো তার স্বামীকে হাত খোয়াতে হত না। ব্যান্ডেল জিআরপির কর্মীরা তাপসবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ জানাতে বলেছে।

About Post Author