Home » ছটপুজোয় সেজে উঠেছে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাট

ছটপুজোয় সেজে উঠেছে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাট

সময় কলকাতা ডেস্কঃ ৩০ অক্টোবর,রবিবার ছটপুজো। এবার ছটপুজো উপলক্ষে সেজে উঠেছে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাট। বালুরঘাট পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই নদীর ঘাটগুলি সংস্কার এবং পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি ঘাট এলাকাগুলিতে আলোর ব্যবস্থাও করেছে বালুরঘাট পুরসভা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। সাধারণত বালুরঘাটের অবাঙালি নাগরিকেরা ছট পুজোয় বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাট, কংগ্রেস পাড়া ঘাটে ছট পুজো করেন। কার্যত সেকারণেই নদী ঘাট গুলোতে জোরকদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ।

বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, প্রতিবছরের মতো এবছরও ছট পুজো উপলক্ষে আত্রেয়ী নদীর ঘাট সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। পাশাপশি আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন, পুলিশ ও পুরসভা ছট পুজোয় সবরকম ভাবে সহযোগিতা করবে।

প্রতি বছরই কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে উদযাপিত হয়। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পূজার আয়োজন করা হয়। ছট উৎসব ভারতের কয়েকটি কঠিন উৎসবের মধ্যে একটি যা ৪ দিন ধরে চলে। এই উৎসবে ৩৬ ঘন্টা উপবাস রেখে সূর্য দেবতা ও ছটি মাইয়াকে পূজা করা হয় এবং তাদের অর্ঘ্য দেওয়া হয়।
২৮ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হয়েছে ছট পুজোর উদযাপন। ছট পুজোর প্রথম দিনে স্নান করে পুজোর সূচনা করা হয়। ছট পুজোর দ্বিতীয় দিনকে বলা হয় খরনা, যা শনিবার পালিত হবে। ৩০ অক্টোবর,রবিবার অর্থাৎ ছট পুজোর তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। চতুর্থ দিনে অর্থাৎ সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙবে।

About Post Author