আজকের দিনের গুরুত্ব
সময় কলকাতা ডেস্কঃ
আজ ৩০ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩০৩ তম দিন।
আজকের উল্লেখযোগ্য ঘটনা :
১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ – ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
১৯৫২ – ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ – স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।
১৯৯২ – পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৮৫৩ – প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকারের জন্মদিন আজ।
১৯০১ – সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি এদিন জন্মান।
১৯০৯ – হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানীর জন্মদিন আজ।
১৯৬৪ – হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৩৬ – টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৫ – ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব এদিন প্রয়াত হন।
১৯৮৮ – প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব তরুণ রায় -এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি