Home » মজাদার ছোলার ডালের বরফি

মজাদার ছোলার ডালের বরফি

সময় কলকাতা ডেস্ক : বানান মজাদার ছোলার ডালের বরফি।

উপকরণ

• ১ কাপ ছোলার ডাল
• ১ কাপ চিনি
• ২ কাপ দুধ
• ১/৪ কাপ ঘি
• ২ কাপ জল
• ১/২ কাপ গুড়ো দুধ
• ৩টে এলাচ
• ১০-১২টা করে কাজু , কিসমিস

পদ্ধতি

ছোলার ডাল ৫ ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে, এবার সিদ্ধ ডাল বেটে নিতে হবে। কড়াইতে ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে এবার দুধ দিয়ে দিতে হবে। এবারে বাটা ডাল দিয়ে দিতে হবে, চিনি আর এলাচ গুড়ো দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে। এক ভাবে নাড়তে হবে, গুড়ো দুধ দিয়ে নাড়তে হবে, ঘন হয়ে এলে এলে নামিয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে বরফির আকারে কেটে নিন। বাদাম কুচি, কেসর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

About Post Author