Home » জিভে জল আনা দই কাবাব!

জিভে জল আনা দই কাবাব!

সময় কলকাতা ডেস্কঃ কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে।কিন্তু মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, স্বাদ বদলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন দই কাবাব। রইল ঘরোয়া উপায়ে দই কাবাব বানানোর একটি সহজ রেসিপি।

উপকরণ
দই-১কেজি
পনির-১/৩ কাপ
পাউরুটির গুঁড়ো-১ কাপ
বেসন-১/২ কাপ
কাঁচা লঙ্কা-৩টি
কুচনো ধনেপাতা-১/২ কাপ
ভাজা পেঁয়াজ-১/৩ কাপ
আদাবাটা-১ চামচ
রসুনবাটা-১ চামচ
কাজুবাদাম ও কিসমিস
গরম মশলা
গোলমরিচ ও জিরে গুঁড়ো
এলাচ গুঁড়ো
পরিমাণ মতো নুন

পদ্ধতি

প্রথমে দই থেকে সব জল ঝরিয়ে নিতে হবে ।তারপর একটি বাটিতে দইয়ের সঙ্গে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। কেবলমাত্র পাউরুটির গুঁড়ো সবটা না দিয়ে আধ কাপ দেবেন। এবার মেখে নেওয়া সব উপকরণগুলি ছোটো ছোটো করে চ্যাপ্টা আকারে টিকিয়ার মতো বানিয়ে নিন। এরপর তুলে রাখা পাউরুটির গুঁড়ো একটি পাত্রে ঢেলে নিন। এবার চ্যাপ্টা আকারে তৈরি করা কাবাবগুলি পাউরুটির গুঁড়ো্র মধ্যে দিয়ে ভালো করে দুই পাশ মাখিয়ে নিন। তারপর কাবাবগুলি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। ৩০ মিনিট হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে ফুটন্ত গরম তেলে ভেজে নিন। সোনালি রং হয়ে এলে তুলে নিন। পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশ করুন।

About Post Author