Home » ৪ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র

৪ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ব্রহ্মাস্ত্র

সময় কলকাতা ডেস্কঃ সিনেপ্রেমীদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে রণবীর কপূর, আলিয়া ভট্ট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বরের ৪ তারিখ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়।

জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।

About Post Author