Home » প্রাথমিক টেট নিয়ে নয়া ঘোষনা পর্ষদের

প্রাথমিক টেট নিয়ে নয়া ঘোষনা পর্ষদের

সময় কলকাতা ডেস্ক: প্রাথমিকের টেট নিয়ে এবার বিশেষ নজর দিচ্ছে পর্ষদ। পরীক্ষার্থীদের জন্য কড়া নিয়ম আনছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর কারণে বিশৃঙ্খলা হলে করা সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়ে দিল পর্ষদ।

পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা করলে প্রাথমিকের টেট আর দিতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া গাইডলাইনের মধ্যে উল্লেখ থাকছে এই শর্তটিও। তবে শুধু এবারের টেট নয়, আগামী দিনেও প্রাথমিকের টেট দিতে পারবে কি না তা নিয়েও কড়া মনোভাব নিতে চলেছে পর্ষদ, এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।

 

 

 

 

About Post Author