Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ
আজ ৯ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৩ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী

১৭৯৮ – ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।

১৯১৭ – রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।
২০০০ – ভারতে উত্তর প্রদেশ রাজ্যকে খণ্ডিত করে উত্তরাখণ্ড রাজ্য গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

১৮৭৭ – স্যার মহম্মদ ইকবাল, বিভাগপূর্ব ভারতবর্ষের মুসলিম কবি, দার্শনিক এবং রাজনীতিবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – মিখাইল তাল, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন এদিন জন্মান।
১৯৪৫ – হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীতের প্রখ্যাত শিল্পী শিপ্রা বসুর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :

১৯৮০ – উপমহাদেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী আজকের দিনে প্রয়াত হন।
২০০৫ – কে আর নারায়ণন, ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ভারতের ১০ম রাষ্ট্রপতির প্রয়াণ দিবস আজ।
২০১১ – হর গোবিন্দ খোরানা, ভারতীয় বংশোদ্ভূত নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন বিজ্ঞানী এদিন প্রয়াত হন।

About Post Author