Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৯৮-পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।
১৭৯৩-শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
১৭৯৮-ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৮৬৬-কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩-পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।
১৯৯৬-বাংলাদেশ ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭২ – ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৬ – স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি এদি জন্মান।
১৮৭৭ – আল্লামা মুহাম্মদ ইকবাল, তিনি ছিলেন বিভাগপূর্ব ভারতবর্ষের ফার্সী ভাষী মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ-এর জন্মদিন আজ।
১৮৮৮ – মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৮ – গজেন্দ্রকুমার মিত্র, ভারতীয় কথাসাহিত্যিক ও প্রকাশক-এর জন্মদিন আজ।
১৯১১ – জ্যোতিরিন্দ্র মৈত্র, বিংশ শতকের অন্যতম প্রধান আধুনিক বাঙালি গায়ক ও কবি এদিন জন্মান।
১৯৩২ – অনিতা বসু , ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৫ – রবীন্দ্র সংগীতে ১৯৯৭ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপ্ত অর্ঘ্য সেন, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৩ – সমাজসেবক রাজনীতিক লেখক আশ্বিনীকুমার দত্ত আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৪ – প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন এদিন প্রয়াত হন।

About Post Author