সময় কলকাতা ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে দেখা গিয়েছে তুমুল উন্মাদনা। সপ্তাহ পেরিয়ে গেলেও ফিকে হয়নি ব্রহ্মাস্ত্রের তেজ। বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ৪২৭ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবিটি।

ছবিটি বক্স অফিসে দুরন্ত সাফল্য পেতেই এই ছবির সিকোয়েন্সের কাজ শুরু করে দিয়েছেন পরিচালক।
কিন্তু দেবার ভূমিকায় সেই ছবিতে কাকে দেখা যাবে? সেই নিয়ে দর্শক মহলে উন্মাদনা তুঙ্গে। সূত্রের খবর, কেজিএফ খ্যাত যশ নয় দেবের চরিত্রে দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডাকে।
ব্রহ্মাস্ত্র ২-এ দেবের চরিত্রে অভিনয় করবেন বিজয় দেবেরাকোণ্ডা। এ কথাও সম্পূর্ণ জল্পনা। এমন কোন বিষয় আদতে ঘটেইনি। বিজয় দেবেরাকোণ্ডাকে শেষ দেখা গিয়েছিল লিগার ছবিতে। সেই ছবির প্রযোজনা করেছিল ধর্মা প্রোডাকশন।
জানা গিয়েছে, বর্তমানে ছবিটির পরিচালক অয়ন মুখোপাধ্যায় এই ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। স্ক্রিপ্টের কাজ শেষ হওয়ার পরই তিনি কোন চরিত্রে কাকে বাছবেন তা নির্বাচন করবেন।
প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। আরও জল্পনা দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
বিদায় জিন লজ
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?