Home » বিশেষ ইডি আদালতে পেশ মানিককে

বিশেষ ইডি আদালতে পেশ মানিককে

সময় কলকাতা ডেস্ক: বৃহস্পতিবার বিশেষ ইডি আদালতে পেশ করা হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে। মানিক ভট্টাচার্যের যে লাফাজতের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। আর এই দিনই তাকে আদালতে পেশ করবে ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। সেই বয়ান কি হাতিয়ার করতে চলেছে ইডি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। উল্লেখ্য, তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের নজরে এসেছে মানিকের আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশনে ইডির দাবি, মানিক ভট্টাচার্যের আত্মীয়দের নামে বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তারা। মানিকের আত্মীয়র সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাতে ৮ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু এই টাকার উৎস কী, তার তদন্তে নেমেছেন তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় সংস্থার দাবি, মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের অ্যাকাউন্টে মিলেছে ২ কোটি ৬৮ লাখ টাকা। সেই বিষয়টি সম্পর্কেও জানতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই এই মামলায় একাধিকবার তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী আধিকারিকরা।

About Post Author