সময় কলকাতা ডেস্কঃ
আজ ১৩ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
আজকের গুরুত্বপূর্ণ ঘটনাবলী :
১৮৭২ – সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৯০৭ – পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯৭৭ – ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ – কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৭ – মীর মশাররফ হোসেন,প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২১ – বাঙালি লেখক অশোক বড়ুয়ার জন্মদিন আজ।
১৯৪৮ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশী ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা এদিন জন্মান।
১৯৬৭ – জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী জুহি চাওলার জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮০ – প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
২০০১ – করুণা বন্দ্যোপাধ্যায়, বাঙালি অভিনেত্রীর (সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিতা’ সর্বজয়া খ্যাতা) প্রয়াণ দিবস আজ।
২০২১ – আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক উইলবার স্মিথ এদিন প্রয়াত হন।
More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা