Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১২ নভেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩১৬ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৮১ – ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।

১৮৩৭ – দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষার্থে ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ – রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।

১৯৩০ – ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।

১৯৪৭ – ভারতের স্বাধীনতার পর জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনে প্রথম ও শেষ বারের মত আকাশবাণী দিল্লি কেন্দ্র পরিদর্শন করেন ও ভাষণ দেন।

১৯৯৬ – ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৯৬ -সালিম আলী, বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ও প্রকৃতিপ্রেমী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৭ -রবীন্দ্র সংগীতে অকাদেমি পুরস্কার বিজয়ী (২০১০) দ্বিজেন মুখোপাধ্যায়,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরকার ও সঙ্গীত শিল্পীর জন্মদিন আজ।

১৯৩৪ -দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯২৯ – স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।

১৯৪৬ – ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর প্রয়াণ দিবস আজ।

১৯৬৯ – অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক এদিন প্রয়াত হন।

২০১৯ -রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তির প্রয়াণ দিবস আজ।

About Post Author